1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে সৈয়দ নজির আহম্মদ শাহ (রঃ)মাইজভান্ডারী ওরশ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি ঃ
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বটপুকুরিয়া এলাকায় হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভা-ারী প্রকাশ বাবা ভান্ডারীর আস্তানা শরীফ প্রাঙ্গনে সৈয়দ নজির আহম্মদ শাহ (রঃ) মাইজভা-ারীর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে খাজেগান, তাওলাদে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল ও সেমা মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে তকরির করেন মাইজভা-ারী ওলামা পরিষদের সচিব আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আল আযহারী মাইজভা-ারী। ওরশ শরীফ উপলক্ষে হযরত নজির আহম্মদ শাহ (রঃ) মাইজভা-ারীর বড় পুত্র আবু তাহের মাইজভা-ারী ও কনিষ্ট পুত্র সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ (রহঃ) এর পরিবারের পক্ষ থেকে পৃথক ভাবে কর্মসুচি পালন করা হয়। ওরশ শরীফ পরিচালনা করেন হযরত নজির আহম্মদ শাহ (রঃ) মাইজভা-ারীর দৌহি সৈয়দ মোঃ নজরুল এলাহি, সৈয়দ মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মোঃ মঈন উদ্দিন, সৈয়দ মোঃ মহসিন উদ্দিন, সৈয়দ মোঃ কুতুব উদ্দিন, সৈয়দ মোঃ রাহাত উদ্দিন, সৈয়দ নিজাম উদ্দিন মাহমুদ, মিরাজ উদ্দিন মাহমুদ, বাবর উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন মাহমুদ, সৈয়দ বেনজীর মাহমুদ, সৈয়দ জিয়াউদ্দিন মাহমুদ। ওরশ শরীফে আরো উপস্থিত ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য সাংবাদিক শফিউল আলম, সাংবাদিক প্রদীপ শীল, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মোহাম্মদ আলী মাস্টার, ওসমান গণি মুরাদ, আবদুল মালেক, ইউপি সদস্য নুরুল আলম, জসিম উদ্দিন, ফিরোজ আহম্মদ, ছাত্রলীগ নেতা মোঃ জাবেদ প্রমুখ। ওরশ শরীফে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন আল্লামা গোলাম মোস্তাফ শায়েস্তা খান আযহারী মাইজভান্ডারী । পরে ওরশ শরীফে আগত আশেক ভক্তদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট