1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে স্থানীয় সরকার মন্ত্রনালয় সচিব এর সাথে মেয়র পারভেজের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৮৬ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার উন্নয়ন কাজে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদ। তিনি গতকাল ১ জানুয়ারী শনিবার সকালে রাঙ্গামাটি যাওয়ার পথে রাউজান যাত্রা বিরতি কালে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে এ আশ্বাস দেন। এসময় সচিব ও পৌর মেয়র রাউজান রাবার বাগানস্থ গিরিছায়া রেষ্টুরেন্টে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। বৈঠকে রাউজান পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মেয়রকে কাজ করার আহবান জানান সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফাজ্জল আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি প্রমুখ। দ্বি-পাক্ষিক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহম্মদকে ক্রেষ্ট প্রদান করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট