1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যােগে ও রশিদর পাড়া শাখার সিনিয়র সদস্য মুহাম্মদ মিরাজ উদ্দীন এর সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজানুল মুবারক ও গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবা ভান্ডারীর ওরশ শরীফ উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও রশিদর পাড়া শাখার একজন  দরিদ্র সদস্যকে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। বুধবার রশিদর পাড়া শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি  রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী।উদ্বোধক ছিলেন রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ জমির উদ্দিন আহমদ, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ মহিউদ্দিন জীবন।প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, রাউজান উপজেলার সমন্বয়ক মুহাম্মদ মামুন মিয়া, নাজিম উদ্দীন কালু, মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী,সাবেক ইউপি সদস্য মুহাম্মদ মোহরম মিয়া, রাউজান প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ ফরমান চৌধুরী , মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাহাবুল আলম, নাছির উদ্দীন, মুহাম্মদ রাকিব, ছাত্রদল নেতা ওমর ফারুক  প্রমূখ। শেষ মাওলানা মহিম উদ্দিন ও সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল আলম চৌধুরীকে সামাজিক ও মাইজভাণ্ডারী ত্বরিকা প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান  করা হয়। দ্বিতীয় অধিবেশনে  মিলাদ মাহফিল ও তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট