1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে হযরত আবদুস সোবাহান শাহ মাইজভাণ্ডারীর ৩২তম ওরশ শরিফ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৯৮ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের কেউটিয়া এলাকার প্রখ্যাত আলেম হযরত হাফেজ মাওলানা আবদুস সোবাহান মাইজভাণ্ডারীর ৩২তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই রবিবার ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা হারুন উর রশিদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাদা আলহাজ্ব নুরুল আমিন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা ইসহাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন মাইজভাণ্ডার দরবার শরীফ জামে মসজিদের সাবেক খতিব আল্লামা নুরুল ইসলাম ফোরকানী। মাহফিলে বিশেষ অতিথির তকরির করেন আল্লামা ফোরকান, আল্লামা আলী আকবর তৈয়বী, হাফেজ মাওলানা মোঃ মুছা, মাওলানা গিয়াস উদ্দিন আল কাদেরী, আল্লামা এহসান রেজা, মাওলানা জিলহাজ উদ্দিন আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন, এস এম লিটন, আওয়ামী লীগ নেতা মেম্বার ফজল কাদের, মো. ফোরকান, ব্যবসায়ী ইকবাল হোসেন শওকত, নুরুল আনোয়ার, নুরুল করিম, নুরুল মোস্তাফা প্রমুখ। মাহফিল শেষে কাওয়ালী গান, ছেমা মাহফিল পরিেেবশন করা হয়। ওরশ শরীফে আগত আশেক ভক্ত ও এলাকাবাসীর মধ্যে তবরুক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট