1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বার আউলিয়ার পূর্ণভুমি আমাদের চট্টগ্রাম। এই জেলার শহর বন্দর আর গ্রামে রয়েছে অসংখ্য পীর আউলিয়ার মাজার। প্রচীণকাল থেকে মানুষ এসব পীর অলিদের বার্ষিক ফাতেহা ওরশ পালন করে আসছে। এই চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পীর আউলিয়ার মাজার আস্তানার মধ্যে একজন অলির নাম হযরত রুস্তম শাহ্। এই অলির নামে জেলার বিভিন্নস্থানে মাজার আস্তানা রয়েছে। রাউজানেও রয়েছে হযরত রুস্তম শাহ এর নামে মাজার আস্তানা।এই উপজেলার সদর ইউনিয়নের হরিষখানপাড়ার কাজী পাড়ায় ঐতিহাসিক প্রাচীণ নির্দশন মৎস্য বিবির মসজিদের সাথে রয়েছে মাজার। এলাকার মানুষজন বলেছেন সেটি হযরত রুস্তম শাহ এর মাজার। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ। ঢোল বাদ্যবিহীন ভাবে অনুষ্ঠিত এই ওরশের কর্মসূচিতে ছিল কোরআন খতম, মিলাদ, ফাতেহা শরীফ। আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা আজিজ উদ্দীন ইমু, প্যানেল চেয়ারম্যান এম. মোজাম্মেল হক খোকন। উপস্থিত ছিলেন ফজলুল কবির ফজু, ইউছুপ, আব্দুল মান্নান, ফজল কাদের, এ আর রাকিব, ইব্রাহিম, লিটন বড়ুয়া, এনামুল হক, আজাদ হোসেন, নাসির প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা নাছির উদ্দিন। এই ওরশে হাজারো আশেক ভক্তের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট