1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে ১শত ৩৮টি বিহারে সরকার প্রদত্ত চাউল বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে সরকার কর্তৃক ভোগ্যপণ্য বিতরন করা হয়েছে। প্রতিটি বৌদ্ধ বিহারে ৫শত কেজি করে ১শত ৩৮টি বৌদ্ধ বিহারে ৬৯ হাজার ৫শত মেট্রিক টন চাউল বিতরন করা হয়। ১৬ অক্টোবর রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হল রুমে বৌদ্ধ বিহারের ভিক্ষুদের মধ্যে এ চাউল বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্ল্হা আল হারুন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ভুপেষ বড়–য়া, অংশুমান বড়–য়া, স্বপন বড়–য়া, সুমন কল্যান বড়–য়া। পড়ে পাহাড়তলী ও বিনাজুরীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারকে ১৬ বান্ডিল ঢেউটিন ও ৪৮ হাজার টাকা তুলে দেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এর পর সংসদ সদস্য রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কীটনাশক প্রদানের জন্য স্প্রে মেশিন বিতরন করেন। দুপুরে রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন সাংসদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট