1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা: শাহাদাৎ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

রাউজানের পাহাড়তলী চৌমুহনী মোড়ে ৫০ শয্যার ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে এই হাসপাতালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া;সহকারি কমিশনার (ভূমি) অংছিং মারমা, কনফিডেন্স সিমেন্ট-এর ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, মোহাম্মদ দুলাল মিঞা মুরাদ আহম্মদ। হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া জানান, দিন-রাত ২৪ ঘণ্টা উন্নত প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালটি চালু হচ্ছে। গাইনী, নবজাতক শিশু, এনআইসিও, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিকসহ মোট ১০টি বিভাগে সেবা প্রদান করবে এই হাসপাতাল।এছাড়া রয়েছে চক্ষু, নাক-কান-গলা, মেডিসিন, হৃদরোগ, ওটি ও সাধারণ চিকিৎসা পরিষেবা। ইমারজেন্সি বিভাগসহ পুরুষ ও নারীদের জন্য ৩০টি সাধারণ বেড, ১০টি শিশু ইউনিট এবং এসি ও নন-এসি কেবিন সুবিধা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট