1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি  গাছের চারা রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।   
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে  এই সংসদ সদস্য ২৬ লাখ ৮০হাজার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ জনপথে । উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা  সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণজন অংশ নেন। কৃষি অফিস সূতে  জানা যায় , ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, বৃক্ষ আমাদের পরম উপকারী বন্ধু।বৃক্ষ রোদে যেমন ছায়া দেয়, তেমনি আমাদের নানা স্বাদের ফল উপহার দেয়। তাই রাউজান উপজলোকে সবুজায়ন করতে ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট