1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান কাপ্তাই সড়কে পারাপারের সময় এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় কাপ্তাই সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলর ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী নিহত হয়েছেন। ০৪ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন ধাক্কা দেওয়া ওই মোটরসাইকেল আরোহি রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাংবাদিক এস. এম ইউসুফ উদ্দিন জানান, আমার জেঠাতো ভাই ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন। পরে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট