1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান পোস্ট অফিসের সীমানা প্রাচীরের ধস:র্নিমাণ করবেন মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৭১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ধসে পড়েছে উপজেলা সদরে অবস্থিত রাউজান পোস্ট অফিসের সীমানা প্রাচীর। ভুমিকম্পে আংশিক ঝুঁকে পড়া সীমানা প্রচীর ধসে পড়েছে বলে ধারণা স্থানীয়দের। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে গতকাল ১ ডিসেম্বর বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি ধসে পড়া ডাকঘরের সীমানা প্রাচীর ও পানি নিষ্কাশনের নালা নির্মাণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার আবদুল আজিজ, পৌর যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, ডা. প্রদীপ কান্তি দাশ প্রমুখ। তিনি পোস্ট মাস্টার আবদুল আজিজ বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে রাউজান উপজেলা ডাকঘরের পাশের সড়ক দিয়ে চলাচলকারী অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সীমানা প্রাচীর ধসে পড়ে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি৷ পৌর মেয়র পরিদর্শন করে পুনঃ নির্মাণের আশ্বাস দিয়েছেন। তিনি পৌরসভার অর্থায়নে রাউজান ডাকঘরের সীমানা প্রচীর নির্মাণের ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট