1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান পৌরসভার আয়োজনে নতুন ধানের নবান্ন উৎসব

  • প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৭১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে নতুন ধানের আগমনে নবান্ন উৎসব ১৪২৮ বঙ্গাব্দ আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসবকে ঘিরে নতুন ধানের চাউলের হরেক রকম পিঠা, ঐতিহ্যবাহী হাডুডু খেলা, কলা গাছ লাফিয়ে উঠা খেলা, নৃত্যু ও সংগীতের আয়োজন করা হয়। এছাড়া বোরো ধান কাটার কর্মসূচী পালিত হয়। সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন মাঠে রাউজান পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। নবান্ন উৎসবে অংশনেয় ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের ছাত্র-ছাত্রীরা। উপজেলার অসংখ্য কৃষক ধান কাটা কর্মসূচীতে ধান কেটে আনন্দ উপভোগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট