1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজান পৌরসভার পশ্চিম গহিরায় গণসংযোগ ও পথসভায় নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল । পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, , রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বশির উদ্দিন খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, আওয়ামী লীগ মনচুর আলম, যুবলীগ নেতা কাজী রাশেদ, আজাদ খান, ছত্রলীগ নেতা শাখাওয়াদ হোসে চৌধুরী পিবলু, জিয়াউল হক রোকন । পথ সভায় ফজলে করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে ও সহ অবস্থান নিশ্চিত হয়। তিনি বলেন, দীর্ঘ ২৭ বছরের রাজনীতিতে মানুষের পাশে ছিলাম। রাউজানের প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি সকল মানুষের জন্য ২৭ বছর কাজ করেছি আপনারা আমাকে একদিন সময় নিয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট