1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর আজমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

রাউজানের পৌরসভার সাবেক কাউন্সিলর, উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও পৌর যুবদলের সাবেক সভাপতি রেজাউর রহিম আজমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি’র ও অঙ্গসংগঠনের উদ্যোগে জলিল নগর বাস ষ্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে মুন্সিরঘাটা গিয়ে সমাবেশ করেন।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দ ওবায়দুল আকবর রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মো.মঞ্জুরুল হক। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, বিএনপি নেতা শাহেদুল আলম, সোহেল মানিক, মোহাম্মদ আলী মুন্না,পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মীর্জা, আলী হামজা, মো. রিপন। উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়্যদ মো. তৌহিদুল আলমের উদ্বোধনী বক্ত্যবের মাধ্যমে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা নিজাম উদ্দিন সুজন, যুবদল নেতা মো. আলী মুন্না, জাগের হোসেন, শহীদুল ইসলাম, সালাউদ্দিন, দিদারুল আলম, মানিক, মো. দুলাল, মহিউদ্দিন, মাহমুদ কোম্পানি, জসিম মেম্বার, মো. রেওয়াজ, জাবেদ, ছাত্রদল নেতা আরমান তালুকদার, রবিউল আলমসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট