1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভায় সপ্তাহে দু’দিন আবর্জনার হাটঃকর্মসংস্থান হয়েছে কয়েক’শ লোকের

  • প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

প্রতি সপ্তাহে দু’দিন বৃহস্পতিবার ও রবিবার অপচনশীল আবর্জনার হাট বসে রাউজান পৌরসভার আঙ্গিনায়। এই হাটে প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনার প্রতি বস্তা একশত টাকা দাম দিয়ে কিনে নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এ মহতী উদ্যোগের ফলে পরিবেশ যেমন দূষণ মুক্ত হচ্ছে, তেমনি হত দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছে, রাউজান পৌরবাসীকে পরিবেশের বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগে নেনা হয়েছে। মেয়রকে একাজে সার্বক্ষণিক সহায়তা প্রদান করছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল সন্ধ্যায় রাউজান পৌরসভার আঙ্গিনায় বসা সাপ্তাহিক হাটে অপচনশীল আবর্জনা কুঁড়িয়ে বস্তাভরে নিয়ে আসেন নানা বয়সী নারী-পুরুষরা। তাদের কাছ থেকে টাকা দিয়ে অপচনশীল আবর্জনা কিনেন রাউজা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ ও মেয়র জমির উদ্দিন পারভেজ। জানা যায়,সংগ্রহ করা এসব ময়লা-আবর্জনা ও অপচনশীল বজ্য প্রক্রিয়াজাত করতেই পৃথক দুটি প্রকল্প গ্রহন করেছেন পৌর মেয়র। দুটি প্রকল্পের মধ্যে একটি হবে পোকা তৈরি কারখানা আর অন্যটি প্লাষ্টিক দানা তৈরি কারখানা।পোকা থেক জৈবসার,হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরি করা হবে। প্লাষ্টিক দানা থেকে তৈরি করা হবে নিত্য ব্যবহার্য্য প্লাষ্টিক জিনিষপত্র। রাউজানে পরিবেশকে দূষণমুক্ত রাখতেই পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের এমন উদ্যোগের প্রশংসা করেন ইউএনও আব্দুস সামাদ শিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট