1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজান পৌরসভায় ৩’শ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র ও স্বাধীনতা বিরোধীদের ছড়ানো গুজবকে পাত্তা না দিয়ে সকলকে ঐক্যাবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ সব ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন। তিনি বলেন,সারা দেশে সরকার মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। রাউজানে আমরা পরিকল্পিত উন্নয়ন করে সারা দেশে মডেল উপজেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। নির্বাচনের আগে রাউজানের অনেক বড় প্রকল্প গুলোর কাজ শেষ হবে। তিনি  ২ সেপ্টেম্বর শনিবার রাউজান পৌরসভায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র-২ এড. সমীর দাশগুপ্ত এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহাজান ইকবাল, স্বপন দাশ গুপ্ত, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এড. সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, শওকত হাসান, জানে আলম জনি, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম, তছলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, প্রমুখ। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজান পৌর এলাকাকে পরিকল্পিত নগরী করা হচ্ছে। আগামী অর্থ বছরে কোন সড়ক কাঁচা থাকবে না। জলবন্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাসনের নালা সম্প্রসারণ করা হয়েছে। যানজট নিরসনে নতুন করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে ছয়টি। এছাড়া এক সাথে ১৬০ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে পৌর এলাকার চিত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট