1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের নতুন কমিটিকে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির তালুকদারের অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানাসহ সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী ও চট্টগ্রাম–৬ রাউজান সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার।১৩ জানুয়ারী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, রাউজান প্রেসক্লাব দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সাহসিকতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকায় গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে। জনগণের কথা তুলে ধরা, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সত্য প্রকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রেসক্লাবের ভূমিকা প্রশংসনীয়।নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাউজানের সাংবাদিক সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, একটি ভয়মুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং গণমানুষের ন্যায্য দাবি তুলে ধরতে সক্রিয় থাকবে। পাশাপাশি রাউজানের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রেসক্লাবের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট