1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাউজান পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টম্বর শনিবার বিকালে রাউজান সদর মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খাঁন। পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহ্জাহান, নাঈম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, মোহাম্মদ সালাউদ্দিন, জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা ইউছুপ খান, মুক্তিযুদ্ধা সাধন পালিত, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, মিলন ঘোষ, সাংবাদিক প্রদীপ শীল, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, রফিক খান, আবুল কালাম চৌধুরী, মোরশেদুল আলম, মৃদুল দাশগুপ্ত, ওমর ফারুক চৌধুরী, ইলিয়াছ মাষ্টার, বেদারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর য্বুলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আবু ছালেক, মোহাম্মদ শাহাজান, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ। প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরীকে এমপি করতে হবে। সেজন্য সকল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। বিশেষ অতিথি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনায় থাকলে জনগন সুখে থাকে। বিএনপি জামাতসহ যারা ক্ষমতায় আসতে চাই তারা পাকিস্তানের এজেন্ট ও বঙ্গবন্ধুর খুনি। তারা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে মাঠে নামছে। তাদের প্রতিহত করে আইনের শাসন সম্মুন্নত রাখতে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। রাউজানের সাংসদের নেতৃত্বে আওয়ামীলীগ ঐক্যবন্ধ আছে এবং আগামীতেও থাকবে। পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, পৌর আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে অবিচল থেকে নৌকার পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট