1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আজগর আলী চৌধুরী ও তছলিম উদ্দিন সম্পাদক

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কৃষক লীগ এমন একটা সংগঠন যার নেতৃত্ব দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল। গ্রাম পর্যায়ে কৃষকদের তিনি সুসংগঠিত করেছেন। মুক্তিযোদ্ধে কৃষক লীগের ভূমিকা ছিল সম্মূখ যুদ্ধের সারিতে। তিনি ১৬ অক্টোবর রবিবার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে দুপুরে রাউজান উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামীলীগর সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আলহাজ আকবর আলী চৌধুরী, প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহ সভাপতি কাজী ইকবাল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। সম্মেলনে আজগর আলী চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কৃষকলীগের পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট