1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান পৌর এলাকায় ৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও কম্বল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ বার পড়া হয়েছে

রাউজানে ভুমিহীন পরিবার সমূহকে দেয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঘরের দলিল ও কম্বল বিতরণ করেছে রাউজান উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে। গতকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার এসব দলিল ও কম্বল দেয়া হয় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের করিমনগর আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া বাসিন্দাদের। ৩০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন প্রশাসনে পক্ষে রাউজানে সরকারি ঘর পাওয়া প্রায় পাঁচ’শ পরিবারকে কম্বল দেয়া হচ্ছে। দেয়া হচ্ছে পুনবাসিত পরিবার সমূহকে ঘরের দলিল। মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিদ্দেশে ইতিমধ্যে দুই হাজার মানুষকে কম্বল দেয়া হয়েছে। পৌর সভার পক্ষে ছিন্নমুল মানুষ ও বিভিন্ন অনাথ আশ্রমেও দেয়া হচ্ছে শীতবস্ত্র। এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট