1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান প্রেস ক্লাবের কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ ও মনোমুগ্ধকর মিলনমেলা

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

যীশু সেন :
রাউজান প্রেস ক্লাবের আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ ও মনোমুগ্ধকর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও ইনানী বিচ উপভোগ করেন। যেখানে সবাই একে অপরের সাথে প্রাণবন্ত আলোচনা এবং আনন্দমুখর সময় কাটান। ভ্রমণ মানুষকে বিনয়ী ও উৎফুল্ল করে। ভ্রমণে অংশগ্রহণকারীরা ইনানী বিচ ও কক্সবাজারের প্রধান পর্যটন কেন্দ্রগুলোও পরিদর্শন করেন, যা তাদের জন্য ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। এই অনুষ্ঠানের মাধ্যমে রাউজান প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে।১৯৮০ সালে প্রতিষ্ঠিত রাউজান প্রেস ক্লাবের প্রতিটি কার্যক্রম ব্যক্তিগত নয় বরং সমষ্টিগতভাবে ক্লাবের সদস্যরা একযোগে কাজ করে, সংবাদ সংগ্রহ, সাংবাদিকতা উন্নয়ন এবং সামাজিক সেবা প্রদানসহ নানা উদ্যোগে অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিনব্যাপী রাউজান প্রেস ক্লাব হতে কক্সবাজার ও ইনানী বিচ আনন্দ ভ্রমণ ও মিলনমেলা হয়েছে । ভ্রমণে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক মীর মো. আসলাম, শফিউল আলম, প্রদীপ শীল ও এম জাহাঙ্গীর নেওয়াজ, সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি এম. বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রানা, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাইদুল রহমান মোরশেদ, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি যীশু সেন, সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাাবিবী ও কামরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মো. লোকমান আনছারী, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, সিনিয়র সদস্য মুহাম্মদ আরাফাত হোসাইন, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়েল দত্ত প্রমূখ। আনন্দ ভ্রমণে ছিল দারুণ রোমাঞ্চ। খাওয়া-দাওয়া, আড্ডা, রাইফেল ড্র, নানা আয়োজন মিলে দিনগুলো ছিল উৎসবমুখর। সবার হাসি-খুশিতে ভরা পরিবেশ, একে অপরের সঙ্গে সময় কাটানো, প্রকৃতির মাঝে মেলবন্ধন, এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে রইল সেদিন। সবাই মিলে তৈরি হলো এক নতুন স্মৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট