1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-প্রত্যাহারের দাবিতে পৌর জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতা গোলাম আকবর খোন্দকার অনুসারী কর্তৃক সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাউজান উপজেলা এবং পৌরসভার ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে রাউজান পৌরসভার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন,উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল,পৌর বিএনপির সাবেক সাধারণ সৈয়দ মঞ্জুরুল হক,যুবদল নেতা মো. রেওয়াজ, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী৷ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আলী সুমন,স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক শাহাদাত মির্জাসহ ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।সোমবার (২৫আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফকিরহাটাস্থ, দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।রাউজান থানা সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু, প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন,যুবদল নেতা মো.ফোরকান,শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম,আবুল হাসেম,মো. হারুন,রাশেদ, শাকিল,জাবের উদ্দিন জাবেদ। এসময় রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট