1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

গান,কবিতা,কৌতুক,অনুভূতি প্রকাশ সহ
আনন্দ আয়োজন ও অনিন্দ্য সুন্দর বৈকালিক আড্ডায় চট্টগ্রামের শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ সভাপতি মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, যুগ্ম সম্পাদক শেখর ঘোষ আপন, সাহিত্য সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রোকনুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক- রেজাউল আলম, কার্যকরী সদস্য মোঃ কামাল উদ্দীন, মোঃ নুরউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বেশ কিছু কালজয়ী গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম। কৌতুক পরিবেশন করেন কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।বক্তারা বলেন, শৈশবের ঈদ আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয়না। তবুও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈদের ভিন্ন ভিন্ন অনুভূতি সকল বয়সী মানুষের কাছে আনন্দের হিল্লোল ছড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট