1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

শহীদ জিয়ার আদর্শকে ভূলন্ঠিত করা যাবে না : হাসান মোহাম্মদ জসিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাউজানে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও শ্রমিক দল রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার রাউজান সিনিয়র সহকারী জর্জ আদালতের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনের সভাপত্বিতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মোহাম্মদ হাসেম, নুর উদ্দিন, মোহাম্মদ মোবিন, মোহাম্মদ বেলাল, শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের, যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ জালাল, ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আজগর, মোহাম্মদ সাকিল, শাহাবুদ্দিন, মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফয়সাল চৌধুরী, মোহাম্মদ রহিম, মোহাম্মদ ইমন প্রমুখ। প্রধান অতিথি হাসান মোহাম্মদ জসিম বলেন, জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে গিয়ে যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাই তাদের প্রতিহত করতে হবে রাউজান থেকে। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে এ দেশকে জম্ম দিয়েছে। স্বাধীন দেশের জনগণ শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপির সৃষ্টি করেছে।তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরে গণ মানুষের নেত্রী হিসেবে জনগনের ভোটে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। তাই দলের মধ্যে হানাহানি ও যুদ্ধ-বিগ্রহের মত পরিস্থিতি সৃষ্টি করে শহীদ জিয়ার আদর্শকে ভূলন্ঠিত করা যাবে না। যারা এ অপরাজনীতির সাথে জড়িত তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট