1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

শিক্ষা বিস্তারে আলোকিত গুণী দিল মোহাম্মদ মাস্টারের ১৩’তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

স্বাধীনতা পরবর্তী দেশ গঠন ও শিক্ষা বিস্তারে আলোকিত ব্যক্তিত্ব ছিলেন মরহুম দিল মোহাম্মদ মাস্টার। পিছয়ে পড়া জনগোষ্টিকে শিক্ষিত জনসম্পদে পরিনত করতে কাজ করেছেন যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশের কোমলমতি শিশুদের জন্য। নিজের থাকার বসত ঘরকে করেছেন শিক্ষার্থীদের পাঠদানের স্কুল হিসাবে। নিজের শ্রম ও মেধা দিয়ে নিজ গ্রামের পশ্চিম গহিরায় সৃষ্টি করেছিল শিক্ষাদানের পাঠশালা। শিক্ষিত জাতি গঠনে সফলও হয়েছেন তিনি। এখনও ভুলেননি সেই শিক্ষক দিল মোহাম্মদ স্যারকে। মৃত্যুর ১৩টি বছর অতিবাহিত হলেও প্রতিবছর শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাউজানের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক দিল মোহাম্মদ মাস্টারকে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকায়। এ উপলক্ষে পশ্চিম গহিরাস্থ মরহুমের নিজ বাড়ীতে পারিবারিক ভাবে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, দোয়া মাহফিল, স্মরণ সভা ও মরহুমের কবরে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুস্পমাল্য অর্পন। উল্লেখ্য, দিল মোহাম্মদ মাস্টার রাউজান পৌরসভার সাবেক নির্বাচিত কমিশনার আশেক রসুল রোকন এর পিতা। মরহুম দিল মোহাম্মদ মাস্টার পশ্চিম গহিরা হামদু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম গহিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টানা শিক্ষাকতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট