1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

শিক্ষা মানুষকে বহুগুণে আলোকিত করে:চাইল্ড এডুকেশন স্কুলের সভায় বক্তারা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৩৫ বার পড়া হয়েছে

শিক্ষাই মানুষ গড়ার কারিগর, শিক্ষায় নিজেদেরকে আরো বহুগুণে আলোকিত করে। আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে শিক্ষাসহ নানাবিধ উন্নয়নমুলক কাজে। দেশ এগিয়ে যেতে নানা বিষয়ের সঙ্গে শিক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। গতকাল শুক্রবার সকালে রাউজান পূর্বগুজরা ইউনিয়নের নুনাপুকুরপাড়স্থ চাইল্ড এডুকেশন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এতে স্কুলের শিক্ষার মান-উন্নয়ন, আশ-পাশের ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন চাইল্ড এডুকেশন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের অন্যতম পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাহেদ হোসেন মিটু, স্কুলের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালক জাহেদুল আলম, মোহাম্মদ এনাম ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এসময় চাইল্ড এডুকেশন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের পক্ষ থেকে মোজাহেদ হোসেন মিটুকে একটি ‘সম্মাননা স্বারক’ দেয়া হয়। বক্তারা আরো বলেন, রাউজান আজ উন্নয়নের দিকে অনেক এগিয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে নানান ধরণের উন্নয়নমুলক কাজ হচ্ছে। হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নও। পুরো উপজেলায় শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে। আসুন, নিজে পরিস্কার থাকি, অন্যদের পরিস্কার রাখার সহযোগিতা করি। তাই স্ব স্ব স্কুলের আশ-পাশে ময়লা-আবর্জনামুক্ত পরিবেশ বজায় রাখি এক সাথে, একই স্লোগানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট