1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

সর্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চুয়েটে ক্যাম্পাস অচল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচির টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। (৩-জুলাই) বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যাল পরিদর্শন করে দেখা গেছে, ভিসি ভবনের সামনে অফিসার্স এসোসিয়েশন ও চুয়েট স্টাফ এসোসিয়েশনের ব্যানারে সর্বজনীন পেনশন স্কিম ও ইউজিসির আপগ্রেডেশন নীতিমালা বাতিলের দাবিতে অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত সোমবার থেকেই সব ধরনের এডাডেমিক কার্যক্রম ও দাপ্তরিক কাজ থেকে বিরত আছেন শিক্ষকরাও। সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চুয়েট শিক্ষক সমিতি। এব্যাপারে চুয়েট শিক্ষক সমিতি সভাপতি জি এম সাদিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাবো। তিনি বলেন, প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও সুপার গ্রেড চালু করতে হবে। আমাদের দাবি গুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: জামাল উদ্দিন বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা কর্মবিরতির এই আন্দোলন প্রত্যাহার করবো। আর যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট