1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৮২ বার পড়া হয়েছে

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সপ্তম পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২৮ আগষ্ট, ২০২২ (রোববার) রেডিসন ব্লু, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় , বিপিএম(বার), পিপিএম(বার)। উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান নাদের খান এবং স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ড . রবিউল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার তরুণ নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদেরকে নিষ্ঠা , আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে অর্পিত দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রজন্মের এ যোগ্য সন্তানেরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তাদের মেধা ও নিষ্ঠার সর্বোত্তম প্রয়োগ ঘটাবে ।

উপস্থিত অতিথিদের ফুল ও আলোয়ান দিয়ে সম্মান জানানো হয় । স্কুল অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী স্বাগত ভাষণ দিয়ে সবাইকে অভ্যর্থনা জানান । এসময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান ।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের ছাত্র , শিক্ষক , স্টাফ , অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট