1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬৮৮ বার পড়া হয়েছে

মিমি চক্রবর্তীর সমসাময়িক নায়িকাই সংসার পেতেছেন। কেউ তো আবার মাও হয়ে গিয়েছেন। অথচ তিনি এখনও সঙ্গীহীন। চুটিয়ে কাজ করে চলেছেন একের পর এক। ইন্ডাস্ট্রিতে নুসরাত জাহান তার নাকি প্রিয় বন্ধু। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনিও। কিন্তু মিমি এখনও সিঙ্গল।

মাঝে মিমির প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হল নায়িকার জীবনে শুধুই কাজ। ভারতীয় গণমাধ্যমকে দেয়া একাধিক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই তিনি পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। কিন্তু মিমির মতো এত সুন্দরী প্রথম সারির টলিউড অভিনেত্রী কি সত্যিই সিঙ্গেল? বেশকিছু বছর ধরে তাই তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনো সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন নায়িকা।

মিমি বলেন, ‘বন্ধুরা, আমি খুজে বের করেছি, কেন এখনও আমি সিঙ্গেল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।’

রিল ভিডিওর মাধ্যমেই মনের কথা মুখে এনে ফেললেন নায়িকা। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এখন অভিনয়শিল্পীদের বাধ্যতামূলক কাজ। সেই মতো ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতার ছলে এই রিল বানানো। তবে মিমি যে বরাবরই ঘরকুনো, তা অনেকেই জানেন। হয় তিনি শহরের বাইরে বেড়াতে যান, না হয় তিনি বেশিরভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।

এদিকে নতুন ছবির কাজ শুরু করেছেন মিমি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘রক্তবীজ’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে মিমিকে। থ্রিলারধর্মী এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এই প্রথম বার জুটিতে দেখা যাবে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট