1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী স্মরণে সৃর্যগিরি আশ্রমের শীতবস্ত্র,শিক্ষা সামগ্রী ও সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) মহান ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, মওলা হুজুর মাইজভান্ডারীর সূর্যগিরি আশ্রমে আগমন স্মরণে ও সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মানবকল্যাণে সেবা কার্যক্রমের আওতাধীন সংবর্ধনা ও এলাকার অস্বচ্ছল মেধাবী ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে ফটিকছড়ি হাইদচকিয়া মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্য্যের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল। বিশেষ অতিথি মাওলানা সেলিম উদ্দিন।সংবর্ধিত অতিথি ছিলেন এইচ এম জসিম উদ্দিন জিকু,সাংবাদিক শফিউল আলম,আশরুজ্জামান আশরাফ, মোহাম্মদ জসিম উদ্দিন, শেখ মোকসেদুর রহমান দুলাল।পরে মাইজভান্ডারী মরমীগোষ্ঠীর সদস্যদের পরিবেশনায় মাইজভান্ডারী মরমী সংগীতানুষ্ঠানে ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নবাগত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট