1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

সোমবার কাগতিয়া দরবার শরীফে সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) অনুষ্ঠিত হবে

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আগামী ২৭ জানুয়ারি (সোমবার ) দিন-রাতব্যাপী ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল ও এ দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা. ) এর বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।উক্ত মাহফিলে গৃহীত কুরআন-সুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে- বাদে নামাজে ফজর: ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ।বাদে নামাজে জোহর: রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। পবিত্র মি’রাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা ।বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ।বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব,মোরাকাবা। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ,কিয়াম ও মোনাজাত কাবলে নামাজে এশা: জিকিরে গাউছুল আজম মোর্শেদী। তাবাররুক বিতরণ।ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিট।বাদে নামাজে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।আখিরুল লাইল: নামাজে তাহাজ্জুদ, জিকিরে জলী, দরূদ শরীফ ও মোনাজাত।২৭ রজব (বাদে নামাজে ফজর): ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত।উল্লেখ্য এখানে গরু, মহিষ, ছাগল, টাকা-পয়সা, নজর-নেওয়াজ ইত্যাদি কোন কিছুই না আনার জন্য মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর পক্ষ হতে অনুরোধ করা গেল। উক্ত বরকতময় মাহফিলে ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট