1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

স্বাধীনতা দিবসে প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান ও স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কয়েক শতাধিক পরিবারে সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ ও বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রোডিউসার গ্রুপের সকল খামারিদের সহযোগিতায় ২৬ মার্চ মঙ্গলবার সকালে প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসুর সভাপতিত্বে বিপনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে মানুষ যাতে সুলভ মূল্যে পুষ্টিকর মাংস, ডিম, দুধ ক্রয় করতে পারে সেই উদ্দেশ্যে এই মানবিক ও সেবা কার্যক্রম সারা রাউজান ব্যাপী চলবে। তিনি সচ্ছল পরিবারকে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ ক্রয় না করার অনুরোধ জানান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জাহিদ হোসেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে কয়েক শতাধিক পরিবার ৬৫০ টাকায় ১ কেজি মাংস, ১০০ টাকায় ১২টি ডিম ও ৭৫ টাকায় ১ কেজি গরুর দুধ ক্রয় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট