1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

হালদায় মা মাছ ও ডলফিন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একের পর এক মা মাছের মৃত্যুসহ ডলফিন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় এই তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। তিনি বলেন, গত রবিবার (৩০ জুন) হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামানকে আহবায়ক করে রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, চট্টগ্রাম মৎস্য বিভাগের কর্মকর্তা নাজমুল হুদা ও ফটিকছড়ি মৎস্য কর্মকর্তাকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। হালদা নদীতে মা মাছ মারা যাওয়ার কারণ, সম্ভাব্য দূষণের উৎস সনাক্তকরণ এবং প্রতিকারে করণীয় সম্পর্কে আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা বরাবর জমা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে কী কারণে মা মাছ মারা যাচ্ছে তা তদন্ত করে বের করার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এদিকে একের পর এক মা মাছের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন ডিম সংগ্রহকারী ও হালদা গবেষকেরা। হালদায় এ পর্যন্ত ১০ থেকে সাড়ে ১৯ কেজি ওজনের পাঁচটি কার্পজাতীয় মা মাছ ও একটি অতিবিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে তদন্তের দাবি জানিয়ে আসছি। দূষণের উৎস চিহ্নিতকরণে পরিবেশ অধিদপ্তর ও মা মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ ও দূষণের উৎস শনাক্তকরণে জেলা মৎস্য বিভাগ তদন্ত কমিটি গঠন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট