1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

হালদার অবৈধ চর কাটার দায়ে শান্তি ব্রীকস মালিক’কে ২লাখ টাকার অর্থদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর চর কেটে ইটভাটায় মাটি যোগান দেয়ার অপরাধে শান্তি ব্রীকস নামে একটি ইটভাটা মালিককে ২ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের পশ্চিম আবুরখীল গ্রামের হালদা নদী সংলগ্ন শান্তি ব্রীকসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্র্র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এ দণ্ডাদেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশানার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিকের নাম হিরণময় বড়ুয়া। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্র্র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার বলেন, ‘হালদা নদীর চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা যাতে হালদা নদীর মাটি ব্যববারসহ কোনো অপরাধ না করে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট