1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

হালদা নদীতে ভেসে উঠলো ২০ কেজি ওজনের মরা কাতলা মাছ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ২০ কেজি ওজনের ১টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীর আজিমের ঘাট এলাকা থেকে অর্ধগলিত মাছটি উদ্ধার করা হয়।জানা যায়, হালদা নদীর পাহাড়াদার রোশনগির আলম রাতে নিয়মিত টহল দিতে যায়। নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে আসা মাছটি উদ্ধার করে। পাহারাদার রওশনগীর আলম জানান হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে নিয়মিত টহলের সময় রাত সাড়ে ১১ টার সময় একটি অর্ধগলিত কাতলা মাছ ভেসে থাকতে দেখে তিনি রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোনে করেন। মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তা রাত সাড়ে ১২ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মাছটি মাটি ছাপা দেওয়া হয়।
এ বিষয়ে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির মৃত্যুর সময় বয়স ছিল ১১ থেকে ১২ বছর। মাছটির গায়ে গুরুতর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গসমূহ ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাছটি একটি পুরুষ মাছ বলে ধারনা করা হচ্ছে। বার্ধক্যের কারণে কাতলা মাছটি মারা যেতে পারেন বলেও তিনি দাবি করেন। হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদা নদী অরক্ষিত। এই সুযোগে হালদা নদীর বিভিন্ন অংশে জাল ও বঁড়শি দিয়ে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে। তাই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে। তিনি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষার্থে নিয়মিত প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট