1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

হালদা নদীতে ৭৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতায় রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার হালদা নদীর সর্ত্তা ব্রীজের মায়াবী হালদা স্পটে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার সালমা বেগম।বিশেষ অতিথি ছিলেন হালদার প্রকল্প পরিচালক মোঃ নাজিম উদ্দীন।অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু, সমবায় অফিসার মিন্টু বড়ুয়া।উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়েরক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলাম, ডিম সংগ্রহকারী দেবজিৎ বড়ুয়া,রোসাঙ্গীর আলমসহ হালদার স্বেচ্ছাসেবকগণ।অনুষ্ঠানে মায়াবী হালদা ও পশ্চিম গহিরা হ্যাচারি সংলগ্ন স্পটে হালদা নদীতে ৭৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ।অতিথিগণ বলেন,হালদা জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি হালদা তীরবর্তী উপজেলার বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট