1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

১ ঘন্টায় ৫ লাখ বৃক্ষ রোপন করা হবে প্রস্তুতি সভায়:ফজলে করিম চৌধুরী এম.পি

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৬৮৩ বার পড়া হয়েছে

আগামী ১৭ জুলাই সোমবার উৎসবমুখর পরিবেশে এক ঘন্টায় ৫ লাখ গাছের চারা রোপন করা হবে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায়। রাউজানকে গ্রীণ ও প্রাকৃতিক ভাবে সৌন্দর্য উপজেলা গড়ার লক্ষ্যে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচীকে সামনে রেখে ১৪ জুলাই শুক্রবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি মূলক সভা করেছেন রাউজান উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেনা মূলক বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলী, সাধারন সম্পাদক জিয়াউল হক সুমন, রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু সহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী এমপি ২০১৭ সালে রাউজানে এক ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা রোপন করে জাতীয় কৃষি পদক লাভ করেন। এবারও এক ঘন্টায় ৫ লাখ গাছের চারা রোপন কর্মসূচীতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ প্রায় পঞ্চাস হাজার দলীয় নেতাকর্মী অংশ নেওয়ার কথা রয়েছে। এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সম্মতি জ্ঞাপন করেছেন সরকারের কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট