1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

  • প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেল রাউজান উপজেলায় উরকিচর ইউনিয়নের শাহ বানু। গতকাল ১০ জানুয়ারি সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ও জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে এ ঘর উপহার হিসেবে দেওয়া হয়। জানা যায়, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৫ লাখ ৬৮ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে এ গৃহহীনকে ঘর বুঝে দেওয়া হয়। এসময় ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে দু’হাত তুলে দোয়া করলেন শাহ বানু ও তার স্বামী। উপকারভোগী শাহ বানুর স্বামী মোহাম্মদ হোসেন ঘরের চাবি হস্তান্তর করেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ইমন,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন তালুকদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুরুল আজিম জুয়েল, সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সহ সভাপতি আলী হায়দার শাহ,যুগ্ম সাধারণ লোকমান আনছারী,দক্ষিণ রাউজান ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল, ইসলাম,ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক সন্জয় চৌধুরী,সহ সম্পাদক নুর নবী,উপ প্রচার সম্পাদক আজম,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক,ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক এরশাদ,সমাজ সেবক মজিব সওদাগর সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট