1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

একুশের প্রথম প্রহরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রাউজানে ফজলে করিম এমপি শ্রদ্ধা নিবেদন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

রাউজানে যথাযোগ্য মর্যদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান থানা, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান সরকারী কলেজ, রাউজান ইংলিশ স্কুল সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠন। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, আওয়ামী লীগ নেতা স্বপন দাশ গুপ্ত, শাহাজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর। আলোচনা সভায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা সহ রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর গন উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট