1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫২ বার পড়া হয়েছে

যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করছেন কলম সৈনিকদের একমাত্র সংগঠন রাউজান প্রেসক্লাব।১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেন রাউজান প্রেসক্লাব। পরে প্রেসক্লাব কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও রাউজান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম বিশেষ অতিথি ছিলেন রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা, আরফাত হোসাইন, নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দীন, শাহাদাত হোসন সাজ্জাদ, লোকমান আনসারী, ফটো সাংবাদিক মোহাম্মদ রায়হান প্রমূখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার মাত্র তিন বছরে বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যা ছিল কলংক জনক। এ হত্যাকান্ড ছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। বক্তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্ যাপনের সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট