1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

আটাব ২০২১-২৩ নির্বাচনী আপিড বোর্ডের সদস্য হলেন কাইয়ুম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৩ বার পড়া হয়েছে

আটাব ২০২১-২৩ নির্বাচনী আপিড বোর্ডের সদস্য হলেন কাইয়ুম

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর ২০২১-২৩ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে।

আসন্ন এ নির্বাচন পরিচালনার জন্য সম্প্রতি আটাব কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় উপস্থিত সকল সদস্যদের সমন্বয়ে পৃথক দুটি বোর্ড গঠন করা হয়।

এতে আগামী ২০২১-২০২৩ নির্বাচনী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন আকাবা ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার এম আব্দুল কাইয়ুম। অপর সদস্য হলেন রিয়াল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ বখতিয়ার কামাল চৌধুরী।

তাছাড়া তিন সদস্যের গঠিত নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন এয়ার টার্চ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইয়াকুব শরাফতী।

অন্যদিকে একই সভায় গঠিত আপীল বোর্ড ২০২১-২৩ এ ভার্সেটাইল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন স্বপনকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।

আপীল বোর্ডে সদস্য করা হয় নিউ এন কে ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধীকারী এস এম আব্দুল করিম ও জোনাকি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল বারীকে।

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর প্যাডে সংগঠনটির মহাসচিব মো. মাজহারুল এইচ ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট