1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজানে৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি রবিবার উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।উক্ত মেলা উদ্বোধন করার আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জরিম উদ্দিন পারভেজ,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল্ হারুন।

অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা: নুরে আলম দীন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার এম আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,শিক্ষক বিলাস কান্তি দে,শিক্ষার্থী কামরুল মাহি,সাগরীকা দে, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মেলায় অংশ নেওয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের শিক্ষার্থীরা স্টল খুলে আলাদা ভাবে নিজেদের উদ্ভাবনী খন্ডচিত্র প্রদর্শন করে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন প্রাধান অথিথিসহ অন্যান্য অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট