1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান পৌরসভার মেয়র রাতেও কিনে নিচ্ছেন অপচনশীল আবর্জনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৯ বার পড়া হয়েছে

তখন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট,  রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে কিশোর, নারী, যুবক-বৃদ্ধরা বাড়ির আশ-পাশ, হাট-বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশে বসেছিলেন পৌরসভা কার্যালয়ের সামনে এসেছে, পরিবেশ বান্ধব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ তার জনসেবামূলক কাজ শেষ করে অপচনশীল আবর্জনা বেচা-কেনার অস্থায়ী হাটে আসেন রাত ৮টার দিকে। এসে প্রতিবস্তা ১০০ টাকা দরে এসব অপচনশীল আবর্জনা কিনে নেন। রবিবার (১৩ই ফেব্রুয়ারি) রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এসব আবর্জনা কিনেন বলে জানা গেছে। পরিবেশ রক্ষায় পৌরসভা কর্তৃপক্ষ অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচীর আওতায় এসব অপচনশীল আবর্জনা সংগ্রহ করতে দেখ যায়। দিনের বেলায়ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসে অপচনশীল আবর্জনা বেচা-কেনার হাট। সম্প্রতি রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপস্থিত থেকে পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল আবর্জনা সংগ্রহ করেন। সংগৃহীত এসব অপচনশীল আবর্জনা পৌরসভার পরিবহন যোগে পৌরসভার কার্যালয়ের পাশে স্তুপ করে রাখা হচ্ছে। প্রতিটি বস্তায় প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট, খাদ্য পরিবেশনের পাত্র, ফুলদানি, চ্যান্ডেল, খেলনা সামগ্রীসহ পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল আবর্জনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকায় প্লাস্টিকের সামগ্রী যত্রতত্র ফেলা হচ্ছে। এতে করে দূষিত হচ্ছে পরিবেশ৷ যেহেতু প্লাস্টিকের সামগ্রী মাটিতে মিশে যায় না। এর একাংশ পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই ক্রমশ তা বর্জ্য হিসেবে জমা হচ্ছে লোকালয়ের বুকে৷ নালা, খাল, নদীতে পড়ে বাঁধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। কৃষিজমিগুলো ধীরে ধীরে অনাবাদিতে পরিণত হচ্ছে। তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রাউজান পৌরসভার এমন উদ্যোগ বলে জানিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এই পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করে স্তুপ করে রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌরসভার সুপারভাইজার ইকবাল হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান, নোমান বিন আজিজিসহ আরও অনেকে। এসময় প্রতিবস্তা ১০০ টাকা দামে ৩শতাধিক বস্তা অপচনশীল আবর্জনা ক্রয় করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি অপচনশীল আবর্জনা সংগ্রহকারীদের উৎসাহিত করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট