1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এম.এন আবছার, রাউজান সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসূফ উদ্দিন, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, সদস্য জিয়াউর রহমান, আরাফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনছারী, সাংবাদিক রায়হান ইসলাম,প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, রতন বড়ুয়া, যুবলীগ নেতা সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন,আরফানুল ইসলাম আবির, নাজিম উদ্দিন কালু,অন্তর পাল আকাশ প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘রাউজানের সংবাদকর্মীরা সত্য প্রকাশের মধ্য দিয়ে প্রতিটি তথ্য জাতির সামনে তুলে ধরছে। অপরাধীদের বিরুদ্ধে সত্য প্রকাশ, রাউজানের উন্নয়নের চিত্র তুলে ধরে বর্তমান সরকারের সকল কর্মকান্ড তুলে ধরে সহযোগিতা করছে। তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহবান জানান।’ প্রধান বক্তা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন,পুলিশ-সাংবাদিক আবিচ্ছদ্য অংশ। আমরা অপরাধীদের শাস্তির আওতায় এনে অপরাধ দমনে কাজ করি,সাংবাদিকরা অপরাধীদের অপকর্ম তুলে ধরে সামাজিক অবক্ষয় রোধে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট