1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

অর্থ আত্মসাৎ প্রতারণায় পলাতক রৌশন আলী অবশেষে কারাগারে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাৎ এর প্রতারণার মামলার আসামী রৌশন আলী দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে কারাবরণ করেছেন। কয়েক ব্যবসায়ীর সাথে প্রতারণা করে টাকা মেরে দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসামী রৌশন আলী।
প্রতারণার শিকার চকবাজার থানাধীন ডিসিরোড শিশু কবরস্থান এলাকার বাসিন্দা মফিজুর রহমানের দায়েরকৃত ফৌজদারি সি.আর. (১১/২০২২) ও ৪০৬/৪২০/৫০৬ ধারা দন্ড বিধির মামলায় গত ২৭ জুলাই ২০২২ইং তারিখে হাজিরা দিতে গেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় বসবাসকারী নুর আলম ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোঃ রৌশন আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার,ফতেহপুর গ্রামের বাসিন্দা মৃত সাহেব আলীর পুত্র এবং মামলার বাদী মফিজুর রহমানের ১ কোটি ৭৩ লাখ টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওইদিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তার আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ইতোমধ্যে ভুক্তভোগী মফিজুর রহমান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক রৌশন আলীর সাথে কোনোরূপ ব্যবসায়ীক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেছেন।

মামলার বাদী ভুক্তভোগী মফিজুর রহমান জানান, “কুমিল্লা ইপিজেডের আর.এন.স্পিনিং মিলটি আগুনে পুড়ে গেলে মিলের মেশিনারিজ, লোহা, কাস্টারডসহ যাবতীয় সামগ্রী টেন্ডারের মাধ্যমে আসামী রৌশন আলীর মালিকানাধীন নুর আলম এন্ড ব্রাদার্স মালামাল ক্রয়ের কার্যাদেশ পান। রৌশন আলী উক্ত মালামাল বিক্রির কথা জানালে আমি কাগজপত্র দেখে উত্তরায় তার অফিসে বসে ১২ কোটি টাকায় ক্রয়ের জন্য ২০২০ সালের ৩০ জুলাই চুক্তিবদ্ধ হই। চুক্তি মোতাবেক আমি তাকে তিন/চার কিস্তিতে ১ কোটি ৭৩ লক্ষ টাকা পরিশোধ করি। বাকী টাকা ডেলিভারি চলাকালীন সময়ে ধাপে ধাপে পরিশোধের সিন্ধান্ত হয়। কিন্তু টাকা পাওয়ার পর থেকে নানা টালবাহানা শুরু করে রৌশন আলী একসময় আমার ফোন ধরা বন্ধ এবং সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অথচ আমার সাথে ৩০টাকা ধরে চুক্তিবদ্ধ হওয়া মালামাল সে অন্যজনের নিকট ৫০টাকা দরে বেশি দামে বিক্রয় করে দেয়। গত তিন বছর ধরে থাকে খুঁজে না পেয়ে অবশেষে আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে দায়েরকৃত সি.আর মামলা (১১/২০২২) এর ১নং সাক্ষী আবু তৈয়ব বলেন, আমার উপস্থিতিতে রৌশন আলীর সাথে মফিজুর রহমানের চুক্তি সম্পন্ন হয়েছে। টাকা পরিশোধ, মালের দরদামসহ যাবতীয় সবকিছুতে উভয়েই আমাকে সাক্ষী মেনেছিলেন। কিন্তু রৌশন আলী এভাবে প্রতারণা করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি চাই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান অন্যথায় এ প্রতারকের যথাযথ শাস্তি নিশ্চিত হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট