1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে ছাত্রলীগ নেতা শহীদ ইকবাল- জামিলের মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪১ বার পড়া হয়েছে

পূর্ব গুজরা ও পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর রাউজানের দুই ছাত্রলীগ নেতা শহীদ ইকবাল হোসেন ও শহীদ মোহাম্মদ জামিলের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।১৯৯৪ সালে এনডিপি ক্যাডারদের সশস্ত্র হামলায় ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছিলেন। তাদের মৃত্যু বাষিকী প্রতি বছর পালন করে আসছে দুই ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। দলেল নেতাকর্মীরা শহীদদ্বয়ের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে কোরআনে খতম, দোয়া মাহফিল আয়োজন করে পূর্বগুজরায় শহীদ জামিলের বাড়িতে। শোক র‌্যালী করে তারা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জেয়ারত করেন। শোক র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্বাস উদ্দিন আহমেদ ও পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। র‌্যালীর অগ্রভাগে ছিলেন আওয়ামীলীগের নেতা জামাল উদ্দিন, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য রিটন দে, অমিত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, ইউপি সদস্য দুলাল, সাবেক ইউপি সদস্য রাশেদ আওয়ামিলীগ নেতা হাফিজ উদ্দিন, ইউপি বকুল বড়ুয়া মোহাম্মদ আজিজ, কামাল মিয়া,বকুল বড়ুয়া, শেমল বড়ুয়া, প্রবাস বড়ুয়া, শাহাদাত হোসেন, মোঃ আলম, ইউনিয়ন যুবলীগ নেতা আকবর আলী জয়, আরিফ, দক্ষিণ রাউজান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন, শাওন বড়ুয়া মুন্না, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ তৃষাদ, দেলোয়ার, আসলাম, ইব্রাহিম, আরমান, সালাউদ্দিন মানিক, মহিম উদ্দিন, তৈয়ব, মোঃ সেলিম  বাদশা, আমজাদ হোসেন, জাহেদুল আলম রিমন, নেয়ামত আলী,  রায়হান, সুজিত বড়ুয়া, রনো বড়ুয়া, সালাউদ্দিন, নাঈম, ফরহাদ আসিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট