1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

চট্টগ্রাম-রাঙ্গামাটি চার লেইন সড়কে অবৈধ পার্কিং,২১ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের চার লেইনের সড়কের তিন লাইনেই অবৈধ পাকিং শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান শুরু হয়েছে। গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে অবৈধভাবে পার্কিং করায় তিনটি যাত্রাবাহী বাস, একটি ট্রাক ও ২টি সিএনজি অটোরিক্সা থেকে ২১হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার জানান, সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বাস, ট্রাক, সি,এনজি অটোরিক্সা পার্কিং করায় ৩টি বাস থেকে ১৫হাজার টাকা, একটি ট্রাক থেকে ৫ হাজার টাকা, দু’টি সিএনজি অটোরিক্সা থেকে ১ হাজার টাকা সহ মোট ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, সড়কের জায়গা দখল করে কোন পার্র্কিং করতে পারবেনা। অবৈধ পার্কিং করলে শাস্তি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট