1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

চুয়েটে দীপাবলি ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত”দীপাবলির আলোয় সমাজ হতে অন্ধকার দূরীভূত হোক”

  • প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে দীপাবলি ও বিজয়া সম্মিলনী টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. রণজিৎ কুমার সুত্রধর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিঠির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এতে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার কৌশল বিভাগের প্রফেসর ড. কৌশিক দেব, গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, স্হাপত্য বিভাগের প্রধান কানু কুমার দাশ। পামেল দাশ ও শ্রেয়সী চৌধূরীর সঞ্চালনায় নিলয় দাশের শ্রীমদ্ভাগবৎ পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যুশ দাশ।
বক্তারা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দীপাবলি হচ্ছে অন্ধকার হতে আলোর পথে যাত্রা। এ আয়োজনের মাধ্যমে ছাত্রদের অন্তরে আলো প্রজ্বলিত হোক, আর এ আলো সমাজে ছড়িয়ে পড়ুক। চুয়েট থেকে পাশ করে সার্টিফিকেটের পাশাপাশি তোমরা আলোকিত মানুষ হয়ে বের হবে এবং সমাজকে আলোকিত করবে। আর এজন্য তোমাদের মনের প্রদীপ প্রজ্জ্বলন করা দরকার। সঠিক ধর্মচর্চার মাধ্যমে মনকে আলোকিত করা সম্ভব। সনাতনী শিক্ষার্থীদের ধর্মচর্চার জন্য চুয়েটে একটি মন্দির স্হাপনের জন্য সবার পক্ষ হতে প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়। পরবর্তীতে দীপাবলি উপলক্ষে ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট