1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে রাউজান উপজেলা আওয়ামীলীগের ব্যাপক প্রচারণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পলোগ্রান্ড মাঠে প্রধান মন্ত্রী মহাসমাবেশ উপলক্ষে রাউজানে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। রাউজানের প্রতিটি এলাকায় ব্যানার ফেষ্টুন টাঙ্গানো হয়েছে সড়কের পাশে ও বিভিন্ন ভবনে।সড়কের আইল্যান্ডে খুঁটি দিয়ে টাঙ্গানো হয়েছে ফেষ্টুন। রাউজানের প্রতিটি এলাকার অলি গলিতে মহা সমাবেশের পোষ্টার লাগানো হয়েছে। প্রতিটি এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম নগরীর পলোগ্রান্ড মাঠে আওয়ামী লীগের এই জনসভায় রাউজান থেকে এবি এম ফজলে করিম চৌধুরী এমপি’র নেতৃত্বে ২০ হাজার মানুষ যোগ দেবেন। মহাসমাবেশকে সফল করতে রাউজানের প্রতিটি এলাকায় চলছে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের প্রস্তুতি সভা। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে মহাসমাবেশ উপলক্ষে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা,রাউজান ফকির হাট বাজার ও জলিল নগর বাস ষ্টেশন এলাকায় লিফলেট বিতরন করে প্রচার করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করে সমাবেশ সফল করার আহবান জানান নেতৃবৃন্দরা। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী,স্বপন দাশ গুপ্ত, বশির উদ্দিন খান,মুক্তিযোদ্ধা ইউছুফ খান চৌধুরী,পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী,কাউন্সিলর শওকত হাসান চৌধুরী,যুবলীগ নেতা কাজী রাশেদ,আবু ছালেক,সাবের উদ্দিন,সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ,কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার,ফয়সাল মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট