1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার’র ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার সর্তারঘাটের হালদা বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আশির্বাদক অধ্যক্ষ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো। রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জ্ঞাননন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট