1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চুয়েটের স্থাপত্য বিভাগের ৮ম সমাপনী উন্মুক্ত জুরি সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৭৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের ৮ম বারের (‘১৬ ব্যাচের) সমাপনী জুরি আজ ১লা জুন (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও স্থপতি শাহীনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্থাপত্য বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ। স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমীনেরর সঞ্চালনায় উক্ত জুরি সেশনে বিচারক হিসেবে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নাকী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ সৈয়দা জেরিনা হোসেন, বুয়েটের সহকারী অধ্যাপক ও স্বনামধন্য স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক স্থপতি জিয়াউল ইসলাম। এ সময় স্থাপত্য বিভাগের সকল শিক্ষক, স্থপতি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের জুরি সেশনে মোট ২৫ জন শিক্ষার্থী সমসাময়িক বিষয় নিয়ে স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। ভবিষ্যত দিকনির্দেশনার সাথে উপস্থাপিত প্রকল্পসমূহের ভুয়সী প্রশংসা করেন বিজ্ঞ জুরিমন্ডলী। স্থাপত্য বিভাগের সামগ্রিক শিক্ষার মান নিয়ে জুরিমণ্ডলী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সামনের বছরগুলোতেও স্থাপত্য বিভাগের জুরিতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত চুয়েট মেইন গেইট ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী স্থাপত্য বিভাগের প্রভাষক মো. নাসিফ সাদমানকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট